শরীর এর মেদ কমাতে আমরা প্রতিদিন ব্যায়াম করে থাকি। কিন্তু সেই ব্যায়াম কি আমাদের মুখমন্ডলের মেদ কমায় ? না ! তার জন্য আমাদের কিছু বিশেষ ব্যায়াম করতে হবে যা আমাদের মুখের মেদ কমিয়ে ফেলবে অর্থাৎ গালের মাংসল অংশের মেদ কমিয়ে ফেলতে সাহায্য করবে।
শুনতে হাস্যকর মনে হলেও সত্যি যে , ২০ সেকেন্ড মুখ থেকে জিভ বের করে রাখা একটা কার্যোকর ব্যায়াম মুখের মেদ কমানোর জন্য। আবার চুইংগাম চিবনোর মতো ভোঁঙ্গি ও একটা কার্যকর উপায়। এই গুলো মুখের মেদ কমাবে অনেকটাই।
কিছু বিশেষ উপায় অবলম্বন করতে হবে গালের মাংসল অংশের মেদ কমিয়ে ফেলতে। শারীরিক এবং স্বাস্থ বিশেষজ্ঞ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর মতে কিসু উপায় অবলম্বন করলেই আমরা মুখমন্ডল এর মেদ কমিয়ে ফেলতে পারি । দেখে নিন সেই সব উপায়।
১. চুইংগাম
চুইংগাম চিবানো যে একটা চমৎকার ব্যায়াম এইটা আমরা সবাই জানি। তবে চিনি ছাড়া চুইংগাম গুলো বেছে নিন। চুইংগাম গল্ থেকে ক্যালোরি কমিয়ে ফেলে। দিনে দুই বার ২০ মিনিট করে চুইংগাম চিবিয়ে আপনি মুখমন্ডলের মেদ কমিয়ে ফেলতে পারেন।
২. পানি পান
যদি আপনি ডাবল চিনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তবে বেশি বেশি পানি পান করুন। এক গবেষণায় দেখা গিয়েছে, শরীরে পানির অভাব হলে মুখ ভারী হয়ে যায়। তাই ডাবল চিবুক কমাতে দৈনিক অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন। আপনি বেশি পরিমাণে ফল ও সবজি খেয়েও আপনার শরীরের পানির ভাগ বাড়াতে পারেন।
নোট: দ্রুত ফলাফল পেতে- কফি, চা, এবং মদ জাতীয় পানীয় পান থেকে বিরত থাকুন।
৩. বেলুন
সব থেকে মজার এবং কার্যকর উপায় হলো বেলুন ফোলানো। খুব সহজভাবে মুখের চর্বি হ্রাস করার একটি দুর্দান্ত উপায়। একটি বেলুন নিন এবং এটিকে মুখেই বাতাস ভরে পূরণ করুন। এই কৌশল সত্যিই কাজ করে! এতে মুখের পেশির ব্যায়াম হয়। প্রতিদিন ১০ মিনিট বেলুন ফোলান আর ৭ দিন পর লক্ষ্য করুন, মুখের আকারে পরিবর্তন আসতে শুরু করেছে।
৪. ডায়েট পরিবর্তন
ফলমূল বেশি করে খাবেন, ফাস্ট ফুড পরিহার করুন। মূল কথা কম ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। সময় পেলেই সালাদ খাবেন। একদম বেশি ক্ষুধা লাগবেনা। এতে করে খাওয়ার সময় একবার অনেক বেশি খেয়ে ফেললে সব চেষ্টা মাটি হয়ে যাবে।
৫. গরম তোয়ালে
এটি অদ্ভুত বলে মনে হতে পারে, তবে গালের চর্বি কমাতে সাহায্য করে গরম তোয়ালে থেরাপি। গরম পানিতে একটি তোয়ালে ডুবিয়ে অতিরিক্ত পানি সরিয়ে নিন। মুখের ওপর রেখে দিন ১০ মিনিট, অনুভব করুন মুখ ঘামতে শুরু করেছে। এভাবেই ধীরে ধীরে মুখে জমানো চর্বিগুলো গলে গিয়ে আপনাকে দেবে মেদহীন-কোমল মুখ।
৬. সবুজ চা
সবুজ চায়ের বিপাকীয় হার বৃদ্ধি করার ক্ষমতা আছে। ফলে এই চা সেবনে শরীর থেকে অতিরিক্ত চর্বি বার্ন হয়। দিনে কয়েক কাপ সবুজ চা পান আপনার বিপাকীয় হার বৃদ্ধিতে সাহায্য করবে এবং ক্যালরি বার্ন হবে আর আমরা জানি শরীরে অতিরিক্ত মেদের জন্য ডাবল চিন দেখা যায়।
৭. সোডিয়ামের মাত্রা
সোডিয়াম এর মাত্ত্রা শরীর এ বেশি হইয়া গেলে শরীর এ পানি জমে ও মুখমন্ডল ফুলে যায়। প্যাকেটজাত খাবার গুলোতে অতিরিক্ত পরিমান লবন থাকে। তাই ওই খাবার গুলো খাওয়া কমিয়ে ফেলে শরীর এ সোডিয়াম এর মাত্রা ঠিক রাখতে হবে। খাবার এর সময় কাঁচা লবন একদম এ খাওয়া যাবেনা।
৮. খাবার
চিনি , সোডা , ময়দার পাউরুটি , ভাত , ময়দার তৈরী খাবার গুলো খাওয়ার পরিমান কমিয়ে ফেলুন। কোক , প্যাকেটজাত ঠাণ্ডা ফলের রস, চকোলেট আইসক্রিমও মেদ বাড়ায়। এই সব খাবার পরিহার করুন।
৯. অ্যাল’কোহলের মাত্রা
অ্যাল’কোহলের মাত্ত্রা বেশি আসে এমন পানিও খাওয়া ছেড়ে দিন। অ্যাল’কোহল যেমন শরীর এর মেদ বাড়ায় ঠিক তেমন ই মুখের মেদ বৃদ্ধি তে কাজ করে থাকে। সচেতন ভাবে যদি কোমল পানিও খাওয়ার পূর্বে তাতে কি কি উপাদান আসে তা দেখে নিয়ে পান করেন তাহলেই অনেক টা ই নিয়ন্ত্রণে আনতে পারবেন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Do not Spam